শিবগঞ্জে বজ্রাঘাতে  কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে সাহেব আলী (২৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সাহেব আলী মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে বাড়ির পাশে ডিঙ্গি নৌকায় একটি খাল পাওয়ার হওয়ার সময় বজ্রপাত হয়। এ সময় পানিতে পড়ে যান সাহেব আলী। পরে আশপাশের লোকজন তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বজ্রাঘাতে সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট