রাজশাহী রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়
স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প কারাখানা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রেশম কারাখানায় পরিদর্শনে আসেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম লিডার আব্দুল মতিন, রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সভাপতি মো. কামাল উদ্দিন সরকার, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
