বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ লেকে অবমুক্ত করা হয়। জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মাছ অবমুক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আরডিএ পার্কে কয়েকটি গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট