নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার 

রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল একশন ফর হেলথ এন্ড হিউম্যানিটিজ রিসার্চ এ্যাডভ্যান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। এরমধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর প্রথম ধাপের চারা রোপন শুরু করেছে সংগঠনটি। রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক এই কর্মসূচিতে বৃক্ষ প্রদানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন সাহরা ফাউনডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. তাহমিনা বেগম , রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা , সাহরার নির্বাহী সদস্য ডা. গোলাম রাব্বানিসহ সংগঠনটির  বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্খিগণ। এ সময় সাহরার নেতৃবৃন্দ বলেন,  দেশের পরিবেশ রক্ষা ও  প্রাকৃতিক  ভারসাম্য বজায় রাখতে, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, রাজশাহী নগরী ও দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যাক বৃক্ষরোপণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট