জনবল সংকট রুয়েটের নিরাপত্তা ঝুঁকিতে, বাড়ছে চুরি

রুয়েটে সিরাত মাহফিল ও নাতে রাসূল ‎

রুয়েট প্রতিনিধি

‎পবিত্র সিরাতের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত মাহফিল ও নাতে রাসূল (সাঃ)’ শীর্ষক আলোচনা সভা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রুয়েট ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব অধ্যক্ষ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসূল পরিবেশন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত কয়েকজন শিক্ষার্থীর একটি দলও নাতে রাসূল পরিবেশন করেন।

‎আয়োজনের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ক’ বিভাগে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন। ‘খ’ বিভাগে বিজয়ী হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট