রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ১৯ জন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
