জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল
স্পোর্টস রিপোর্টার
বৈরী আবহাওয়ার মাঝেও হাড্ড্হাডি লড়াইয়ে দুর্গাপুর উপজেল্ াজয় পেয়ে ফাইনালে উঠেছে । গতকাল বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২ম সেমিফাইনাল খেলায় প্রথমার্ধে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল ২-২ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। দুর্গাপুরের পলাশ ২টি ও পুঠিয়ার জামিল ও রাব্বানী ১টি করে গোল করে। ট্রাইব্রেকারে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ৩-১ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে। উভয় দলেই ছিলো বিদেশী খেলোয়াড়ের পদচারনা। আগামী ৫ সেপ্টেম্বর শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় গতবারের চ্যাম্পিয়ন মোহানপুর উপজেলা ফুটবল দল ও দুর্গাপুর উপজেলা ফুটবল দল অংশ নেবে। বৃষ্টির মধ্যেও কানাই কানাই গ্যালারী ছিলো দর্শকে ভরপুর। উৎসব মুখর স্টেডিয়ামে দর্শক ও খেলোয়াড়দের প্রানঢালা অভিনন্দন জানাতে আসেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।
