চারঘাটে বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চারঘাট প্রতিনিধি

চারঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চারঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদপাশা। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর ব্যপক সংখ্যক বিএনপির নেতাকর্মী অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভার মাধ্যমে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চারঘাট পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান তিতাস, সাবেক পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আহসানুল হক রাজিব, চারঘাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল আলম বিপ্লব, ছাত্রদলের পৌর সদস্য সচিব শামীমসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট