রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান (৩৯) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। আব্দুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার ভোররাতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল হান্নান। সন্ধ্যায় তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট