রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

শিক্ষার্থীদের সুবিধার্থে এবং আবাসিক হল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ‘ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গতকাল সোমবার দুপুরে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এস আব্দুর রাজ্জাক এই ওয়েববেইজ ইন্টিগ্রেটেড অটোমেশন সিস্টেমটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোর সার্বিক কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আওতায় নিয়ে আনতে একটি ‘ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে হলের প্রচলিত ম্যানুয়াল ও কাগুজে প্রক্রিয়ার অবসান ঘটবে এবং পুরো ব্যবস্থাটি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক রেজিস্ট্রেশন সিস্টেমের সাথে যুক্ত থাকবে।

বর্তমানে রুয়েটের হলগুলোতে ফি আদায়, বকেয়া ছাড়পত্র, ডাইনিং কুপন বিতরণ, সম্পদের হিসাব রাখা এবং কর্মচারীদের বেতন দেওয়ার মতো কাজগুলো মূলত ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়। এর ফলে শিক্ষার্থী ও হল কর্মচারীদের সশরীরে কাউন্টারে উপস্থিত থাকতে হয় এবং হল পর্যায়ে প্রচুর নগদ অর্থ লেনদেন হয়। এছাড়া প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য হলের আর্থিক ও সম্পদের রিয়েল-টাইম সমন্বিত তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো দূর করতেই নতুন এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সফটওয়্যারটির প্রধান বৈশিষ্ট্য ও মডিউলগুলোর মধ্যে রয়েছে, অনলাইন ফি প্রদান : শিক্ষার্থীরা কোনো কাউন্টারে বা ব্যাংকে না গিয়েই নির্ধারিত স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে হলের ফি, সিট ভাড়া, ডাইনিং চার্জ এবং রেজিস্ট্রেশন ফি প্রদান করতে পারবেন। বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল আর্থিক সেবা, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে। পেমেন্টের পর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ডিজিটাল মানি রিসিট সংগ্রহ করতে পারবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট