জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মোহনপুর

স্টাফ রিপোর্টার

হাড্ড্হাডি লড়াইয়ে মধ্যে বৃষ্টির পানিতে ভিজে গ্যালারীতে বসে খেলা দেখেছে প্রায় ১৫ হাজার দর্শক। গত বছর ফাইনাল খেলায় এধরনের দর্শকে পুর্ণ ছিল স্টেডিয়াম।   জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় জয় পেয়ে মোহনপুর উপজেলা ফুটবল দল ফাইনালে উঠে। গতকাল সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত খেলায়  মোহনপুর  উপজেলা ফুটবল দল ও পবা উপজেলা ফুটবল দলের মধ্যকার খেলাটি প্রথমার্ধে গোল শুন্য ড্র হলে খেলা গড়াই টাই্রব্রেকারে। ট্রাইব্রেকারে মোহনপুর উপজেলা ফুটবল দল ৪-২ গোলে পবা উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে। রেফারীর দায়িত্ব পালন করেন আকতার হোসেন। গতকাল ছিল বিরতী। আগামী ২ সেপ্টেম্বর ২য় সেমিতে অংশ নেবে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল। দর্শকমুখর স্টেডিয়ামে খেলোয়াড়দের উৎসাহিত করার  জন্য জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহিনুল হাসান, এনডিসি বোরহান উদ্দিন অন্তর, পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট