রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির  সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ রাসিকের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে  আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নগরবাসীর কল্যানে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামীতে প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ডে পর্যায়ে খেলার ও ফুটসাল স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তায় নগরীতে সিসি ক্যামেরা সংযোজন করা হচ্ছে। মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন, আধুনিক শল্টার হাউজ নির্মাণ, পদ্মার মিডল চরকে পর্যটন হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।।

সভায় গত ৩০ জুন তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ১৩তম সভার গৃহীত সিন্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, গত ১৪.০৭.২০২৬ তারিখে অনুষ্ঠিত শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির ৫ম সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, ১৪.০৭.২০২৬ তারিখে অনুষ্ঠিত শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির ৬ষ্ঠ সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, গত ২১.০৭.২০২৬ তারিখে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির মাসিক সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, ০৬নং ওয়ার্ড কার্যালয় ও নওদাপাড়া কাঁচা বাজার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, লক্ষ্মীপুর কাশিয়াডাঙ্গা সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহীকে অবশিষ্ট মূল্য পরিশোধসহ জমি রেজিষ্ট্রির ব্যবস্থা গ্রহণের কার্যক্রমের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, জেলা প্রশাসক আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ফুটবল দল পরিচালনা ও প্রয়োজনীয় ব্যয় অনুমোদন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর যথাক্রমে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক আব্দুর রশিদ, স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোর্শেদ মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট