বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুর্নীতিবিরোধী সেমিনার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অংশগ্রহণে  ঈড়ৎৎঁঢ়ঃরড়হ ধহফ অহঃর-ঈড়ৎৎঁঢ়ঃরড়হ রহ ইধহমষধফবংয: ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ধহফ ঈযধষষবহমবং ড়ভ ঊভভবপঃরাব ঈযধহমব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, (ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্র্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফ, স্কুল অব আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স-এর সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ড. ইফতেখারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি হলো জনগণের সার্বভৌমত্ব, জবাবদিহি, আইনের শাসন এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। এসব মৌলিক নীতি দুর্বল হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রফেসর মো. শহীদুর রহমান। আয়োজকরা মনে করেন, এ ধরনের আলোচনা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি ও সুশাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তাঁদের ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট