গোদাগাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবন উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের নূর একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠা) মোহাঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্স সভাপতি মোঃ নুরুল হোদা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য শিক্ষা, আবাসন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর একাডেমিক ভবন প্রতিষ্ঠার মাধ্যমে এসব শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট