রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয়  প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির  সভাপতি, আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার ও লেখক মাওলানা কাজী আবু হুরায়রার নেতৃত্বে ইমাম সমিতির একটি টিম। আজ শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সভাপতি মাওলানা হাবীব আহমেদ শিহাব, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আইয়ুব আলী শেখ, রাজশাহী মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মাওলানা কাউছার হোসাইন এবং অর্থ সম্পাদক হাফেজ খিজির আহমেদ উপস্থিত ছিলেন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট