নগরীর উপশহর কাঁচামাল ব্যবসায়ী মালিক সমিতির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বোয়ালিয়া থানা উপশহর কাঁচামাল ব্যবসায়ী মালিক সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপশহর নিউমার্কেটে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা প্রধান অতিথি বুলবুলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক পরিচিতি ও ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট