জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
গবেষণাপত্র বা জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রুয়েট তাদের নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে অটোমেশন পদ্ধতিতে জার্নাল সাবমিশন-রিভিউ এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর ব্যবস্থা চালু করেছে। গতকাাল রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসংক্রান্ত ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক উপাচার্য ও উপ-উপাচার্য সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (িি.িলবধং.ৎঁবঃ.ধপ.নফ) এবং সাবমিট ডট জেইএএস ডট রুয়েট ডট এসি ডট বিডি (িি.িংঁনসরঃ.লবধং.ৎঁবঃ.ধপ.নফ) এই দুই ওয়েবসাইটের ব্যবহার ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জিইএএস) এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন এ্যন্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
