শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরো ৪ সংসদ সদস্য। গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুনদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। এর মধ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী করা হলো। সূত্র কালের কণ্ঠ
