রাষ্ট্রপতিকে ভূমিমন্ত্রী মিনুর শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশসেবার পথ অতিক্রম করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই অভিষেক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আমরা আশা করি, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে জাতীয় ঐক্য, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আরও শান্তি, সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার শক্তি দান করুন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর সফলতা ও কল্যাণময় কর্মময় জীবন কামনা করছি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট