পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন-এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানান সিইসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল (আমাদের প্রতিশ্রুতি পূর্ণাঙ্গ)। স্থানীয় নির্বাচন করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব আছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে। সিইসি জোর দিয়ে বলেন, নো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল  ইলেকশনের জন্য তারা কাজ করবেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না। এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে। দলীয় সরকার ক্ষমতায় আছে।

দলীয় সরকারের অধীনে পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কি না-এমন প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুলিশের যত ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই আমরা নেব নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী। গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, আমি তো মনে করি আমাদের সাফল্য শতভাগ। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট