রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (খওঈঅ)    প্রজেক্টের হেড কাথারিনা মানেকে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন উপস্থিত ছিলেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট