পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো অভিনেত্রী মৌসুমী হামিদের জীবনে। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। একাধিক সংবাদমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি তিনি। সন্তানকে ঘিরেই এখন কাটছে মৌসুমী হামিদের সময়। মাতৃত্বের ব্যস্ততায় বদলে গেছে তাঁর প্রতিদিনের রুটিন। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি। মা হওয়ার অনুভূতি যে ভাষায় প্রকাশ করার মতো নয়, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। ছেলের চেহারায় নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নবজাতকের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর দিয়েছিলেন মৌসুমী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁদের সম্পর্কের শুরু ১৪ বছরের বন্ধুত্ব থেকে। সেই বন্ধুত্বই একসময় গড়ায় দাম্পত্য সম্পর্কে। সংবাদসতর্কতা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজেও দেখা গেছে তাঁকে। তবে আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান এই অভিনেত্রী।

এদিকে মৌসুমী হামিদ অভিনীত সর্বশেষ সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখনো সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। মাতৃত্বের নতুন অভিজ্ঞতার মধ্যেই বড় পর্দায় রয়েছে তাঁর অভিনীত সিনেমা। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট