পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাংচুর

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।রবিবার সকাল ৯টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট