রাজশাহী ইজিবাইক মালিক- শ্রমিক কল্যাণ সমিতিরকার্যালয় উদ্বোধন
স্টাফ রিপোর্টার
রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
