রাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহীর তেরখাদিয়ায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর উদ্যোগে এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী ধারণা, গবেষণাধর্মী প্রকল্প ও সৃজনশীল কার্যক্রম উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার সুযোগ পায় তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী ল্যাবরেটরিজের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এম. মোরশেদ জামান মিয়া, ড. জহিরুল ইসলাম ফারুক, মো. আরিফ আল-মাসুদ ফারুকী, রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতেক আলী এবং রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট