তানজিন তিশার অভিনয়শিল্পী  সংঘের সদস্যপদ স্থগিত

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্যস্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই নোটিশের লিখিত কোনো জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি অভিনেত্রী।

এ ছাড়া বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকেও আলোচনা হয়েছে। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট