সাপাহারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি

নওগাঁর সাপাহারে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট