রাজশাহী ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চক চাঁপাল গ্রামস্থ চাঁপাল জামে মসজিদের উত্তর পাশ হতে রাত ১০:১০ ঘটিকা একজন মাদককারবারিকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফারুক হোসেন (২২)। মোঃ ফারুক হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ৫নং গ্রামের মোঃ শহিদ আলীর পুত্র। রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী রাজাবাড়ী হাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউপির চক চাপাল গ্রামস্থ চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী গামী মহাসড়কের উপর একজন
ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ০৯:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবিপুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:১০ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে ০২ (দুই) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তি
