এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ২৫-২৯ অক্টোবরে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে ২৯ অক্টোবর সম্ভাবনা বেশি। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফরে আছেন। চীন থেকে দেশে ফিরলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ বছর সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। সূত্র: কালের কন্ঠ
