রাজশাহী মহিলা কলেজে নবীনবরণ

স্টাফ রিপোর্টার

রাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের একাদশ ভর্তি কমিটি। 

মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন. রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: তৌরেজ হোসেন।

প্রধান অতিথির প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন “উত্তরাঞ্চলের নারী শিক্ষা সম্প্রসারণে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে। অভিভাবক ও শিক্ষার্থীদের প্রথম পছন্দের এই কলেজে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে তোমরা ভর্তির সুযোগ পেয়েছ, যা সত্যিই আনন্দের।” এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট