তৃতীয় ভাষা শিক্ষা বিষয়ে ইউজিসির সঙ্গে রুয়েট ভিসির মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এ সভায় রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নিরূপণ, রিসোর্স ম্যাপিং এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি রুয়েটের আন্তর্জাতিকীকরণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণে ইউজিসির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘রুয়েটে ইনোভেশ হাম ও ইসার্জ উনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। রুয়েটের সিন্ডিকেট সম্প্রতি ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার গাইডেন্স এ্যন্ড প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা ও এক্সচেঞ্জ কার্যক্রম জোরদারে এসব ইউনিট ও সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব ইউনিট ও সেন্টার কার্যকরভাবে পরিচালনা ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল প্রদানে আমরা ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট