রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে একটি খননযন্ত্র ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতার তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপে জমে থাকা বর্জ্য অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাসিক।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট