স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে এ তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, দলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি।
আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা করেছে এনসিপি। সারজিস আলম জানান, ইতিমধ্যে একশ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরো একশ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি সিটি করপোরেশনের প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। সূত্র: কালের কন্ঠ
