প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদকসহ রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজ এবং থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন নেতৃবৃন্দ।
