এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ কীভাবে, নির্ধারণে সভা ১ সেপ্টেম্বর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ সুপারিশের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি ও নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুমোদনে সভা ডাকা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: জাগো নিউজ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট