নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারী ও ২ সেবনকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), মতিহার, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮ পিস ট্যাপেন্টাডল, ২ গ্রাম হেরোইন ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নগর পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একই গ্রামের মৃত নেশার মন্ডলের ছেলে মো. মিন্টু (৩৩) ও মৃত ওকিব উদ্দিনের ছেলে মো. সুনামনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতে সোয়া ৮টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া কাশেমের মোড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে চারঘাট থানার পশ্চিম ঝিকরা গ্রামের আ. রহমানের ছেলে মো. শাহাবাজ আলীকে (৪৬) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। শাহাবাজের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এর আগে সকাল সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে পূর্ব রায়পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মিলন হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রাত সোয়া ১২টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি পঞ্চবটি খরবনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বায়া বটতলা গ্রামের মো. মোস্তাক হোসেনের ছেলে মো. শরিফুল ইসলামকে (৩০) ২ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে উদ্ধার করা হয়। ২৬ আগস্ট দুপুর সোয়া ৩টার দিকে কর্ণহার থানা পুলিশ বাতাসমোল্লা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মিনারুল ইসলাম (৩৭)এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মিনারুল ও দামকুড়া থানার শিতলাই সরকারপাড়া গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. সাগর আলীকে (২৮) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। মিনারুলের বিরুদ্ধে কর্ণহার থানায় একটি মাদক মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে দামকুড়া থানায় পেনাল কোড আইনে একটি ও দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট