মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

দুপুরে পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাসুদ পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট