র‌্যাবের যৌথ অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টার

ঢাকার সাভার উপজেলার নগরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২, নাটোর ও র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর কোম্পানি। গত ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় সাভারের নগরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতর নাম আব্দুস সাত্তার (২২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইল উপজেলার রসুলপুর বার্তা গ্রামের মো. ছানোয়ার মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, নাটোর জেলার সিংড়া থানায় দায়ের করা মামলা গত ১০ জুলাই একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার সমূত্র ধরে র‌্যাব- এর সিপসি-২ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও উদ্ধার করে। পরে তাদের সাভার থানায় হস্তান্তর করে র‌্যাব।।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট