এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট (বফঁনড়ধৎফৎবংঁষঃ.মড়া.নফ এবং বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মুঠোফোনে দ্রুত ফলাফল পেতে যেকোনো অপারেটর থেকে নির্দিষ্ট নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মোবাইলে ফলাফল জানার পদ্ধতি:
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য: ঝঝঈ <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
মাদরাসা বোর্ডের জন্য: ঝঝঈ <স্পেস> গঅউ <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
কারিগরি বোর্ডের জন্য: ঝঝঈ <স্পেস> ঞঊঈ <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উল্লেখ্য, প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ মে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা বোর্ডের (দাখিল) অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। সূত্র: ইনকিলাব
