এলএলবি শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এলএলবি (শেষপর্ব) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনবোধে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে দেখা যাবে। শিক্ষার্থীরা ৎবংঁষঃং.হঁ.ধপ.নফ অথবা ১০৩.১১৩.২০০.৮ ঠিকানায় প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। সূত্র: কালের কন্ঠ
