প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ, দ্রুত খুলছে শ্রমবাজার : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আশা করছি। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, আগামী এক বছরের মধ্যে সব নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হবে। তিনি বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট ও আশিয়ানের যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট