বেসরকারি ব্যাংক খাতকে সর্বজনীন  পেনশনে আনতে সরকারের উদ্যোগ

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের পেনশন পান না। তাই বেসরকারি খাতের কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ জোরদার করতে নির্দেশ দিয়েছে সরকার। বুধবার বাংলাদেশ সচিবালয়ের অর্থ ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) প্রতি এই নির্দেশনা দেওয়া হয়।জানা যায়, বুধবার ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এ কথা উঠে এসেছে। এতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত ছিলেন। বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক আয়েশা হক।অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারে অন্তত একজন করে সদস্যকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক খাতকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ব্যাংকগুলোর এমডিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রগতি নামের স্কিমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সব শাখায় সর্বজনীন পেনশন স্কিমের জন্য আলাদা ডেস্ক স্থাপন করতে হবে।  সূত্র: ইত্তেফাক
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট