বাজেটে ঘোষণা হলেই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি খুব শিগগিরই। ওয়ার্ড পর্যায়ে আমাদের দায়িত্বশীল লোকের দরকার, নির্বাচিত জনপ্রতিনিধির দরকার। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্থানীয় সরকার নির্বাচন দেবো। আমরা এই আইনগুলো বিগত পার্লামেন্টে পাশ করেছি; এগুলো ভেটিং হয়ে আমাদের হাতে এখনো আসেনি।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্যে যে বাজেটের প্রয়োজন, সেটি আগামী অর্থবছরের বাজেটে সংযুক্ত করার পরে জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে- এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে সিদ্ধান্ত নেবো। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকা অনেক বড় একটি মহানগর। এখানে অনেক লোক বসবাস করে। এখানে ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল লোক ও জনপ্রতিনিধি যত দ্রুত আসবে, তত দ্রুত নাগরিক সেবা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সূত্র: নয়া দিগন্ত

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট