নিয়ামতপুরে কৃষক কৃষাণী প্রশিক্ষণ
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুরে জিএপি এর আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ের উপর দিনভর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল অতিরিক্ত উপপরিচালক রেজাউল করিম। ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মকবুল হোসেন উদ কর্মকর্তা শফিউল আলম উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম। পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর মাধ্যমে উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের দিনব্যাপী জিএপি বাস্তবায়নের সার্টিফিকেশন কোর্স অনুষ্ঠিত হয়। এতে তরুণ তরুণী কৃষক কৃষাণী উদ্যোক্ত নতুন প্রযুক্তি জাত খোরপোষ উৎপাদন বাণিজ্য বৃদ্ধিতে রূপান্তর কারীর স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ের উপর ৯০ জন কৃষক কৃষানের অংশগ্রহণ করেন। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
