বাংলা ভাষায় বিশ্ব জয় করেছিলেন বিশ্বকবি: ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, বাংলা আমাদের প্রিয় ভাষা। আমাদের ভাষা পৃথিবীর সব দেশের সব ভাষার চেয়ে বেশি সমৃদ্ধ। যে ভাষায় হৃদয়ের কথা বলা যায়, সে ভাষায় বিশ্ব জয় করেছিলেন বিশ্বকবি, মানবতার কবি। আর তিনি সেই কবি যার স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিসরে।

গতকাল শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এমন একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি যদি না জন্মাতেন, বাংলা ভাষার সমৃদ্ধি এতটা এগিয়ে যেত না। তার রচিত গীতাঞ্জলি বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে জাপান এবং ইংল্যান্ডে। তার বেশিরভাগ কবিতা লেখা এই পতিসর ও শিলাইদহে। তার কথায় এই আত্রাই ও শাহজাদপুরের টান আছে। অনেক বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে এই নওগাঁতে। আমি আশা করি, ভবিষ্যতে এখানে আরও অনেক জ্ঞানী-গুণীর জন্ম হবে।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট