জ্বালানি তেলের জন্য হাহাকার সর্বত্র

ইরানের সঙ্গে শান্তি চুক্তির  আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা আরও জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পরই তেলের বাজারে এই বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল এখন প্রায় ১০৩ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এর আগের সেশনেও উভয় ধরনের তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছিল।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার জন্য ট্রাম্প তার ‘প্রজেক্ট ফ্রিডম’ (চৎড়লবপঃ ঋৎববফড়স) সাময়িকভাবে স্থগিত করার পর ব্যবসায়ীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা কেটে যাওয়ার এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশায় তেলের বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট