|

বগুড়াতেও নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সুচনা

নতুন প্রভাত ডেক্স
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একযোগে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেছেন।
শনিবার (২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট এ প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পরপরই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সামেয় মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।
তিনি বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে। তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন-নতুন কুঁড়ি স্পোর্টস’এর।
মীর শাহে আলম বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যত প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts