নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেল স্টেশনে ঘটনাটি ঘটে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। আহত কনস্টেবল এমরান বর্তমানে বাগেরহাটে কর্মরত। তার শ্বশুর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু হতে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়ার ইচ্ছার কথা জানান তার পরিবারের সদস্যরা। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে তারা রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেল স্টেশনে ঘটনাটি ঘটে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। 

আহত কনস্টেবল এমরান বর্তমানে বাগেরহাটে কর্মরত। তার শ্বশুর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু হতে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাজশাহী জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়ার ইচ্ছার কথা জানান তার পরিবারের সদস্যরা। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে তারা রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    পোরশায় ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা

    পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে বাজেট ঘোষনা সভায় সভাপতিত্ব করেন ১নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার  হোসেন সোহাগ। এতে বরাদ্ধকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৪ কৌটি…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • পোরশায় শিক্ষক সমিতি গঠন

    পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • রাজশাহী নওগাঁ জেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

    রাজশাহী নওগাঁ নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    নওগাঁয় ৪ খুন: সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ক্ষুব্ধ হয়ে মামাকে নির্বংশ

    নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সবুজ রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া অপর দুই আসামি শহিদুল মণ্ডল (৫০) ও তাঁর ছেলে শাহিন মণ্ডলকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সবুজ রানার জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মান্দায় সাত বিঘা জমির ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ

    নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘ প্রায় ৪৫…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মান্দায় অবৈধ ৬২০০ লিটার তেল জব্দ, আটক ২

    মান্দা প্রতিনিধিনওগাঁর মান্দায় কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ৬২০০ লিটার ডিজেল সিন্ডিকেট ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা  পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।গত মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহজাদপুর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন