নওগাঁয় পশুখাদ্য মিলে অভিযানেতোপের মুখে ম্যাজিস্টেট, জরিমানা

নওগাঁয় পশুখাদ্য মিলে অভিযানেতোপের মুখে ম্যাজিস্টেট, জরিমানা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন মিলে অভিযান পরিচালনার সময় তোপের মুখে পড়েন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এসময় মিল মালিক ওমর ফারুক (তপন) পশুখাদ্য উৎপাদনের স্বপক্ষে প্রমাণস্বরুপ কোন ধরনের লাইসেন্স বা কাগজপত্র দেখাতে না পারায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সদর উপজেলার রজাকপুর (মল্লিকা ইনের পাশে) এলাকায় সাদ গুড়া ও চালনি মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। সদর উপজেলার রজাকপুর (মল্লিকা ইনের পাশে) এলাকায়  অভিযানের সময় মিলে গিয়ে দেখা যায়- দুইটি গুদামে ধানের গুড়া(তুষ) স্তুপ করে রাখা ছিলো। সেখানে শ্রমিকরা কাজ করছিলো। এ তুষ থেকে পশু তৈরির জন্য বস্তা প্যাকেটজাত করা হচ্ছিল। আশপাশের কাউকে এ কারখানায় প্রবেশ করতে দেওয়া হতো না। স্থানীয়রা অবগত না এ মিলে কি করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে জরিমানার ঠিক আগ মুহুর্তে মতিউর মতিন নিজেকে গুড়া চালনি-মালিক মালিক সমিতির উপদেষ্টা পরিচয় দিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জরিমানা না করার জন্য অনুরোধ করেন। তারা দীর্ঘদিন এভাবেই ব্যবসা করে আসছে বলে জানান।  এবিষয়টি নিয়ে এক প্রকার তর্ক-বিকর্ত হয়। প্রাণিসম্পদ থেকে লাইসেন্স করতে হবে কেন তাদেরকে আগে জানানো হলো না। এসময় সেখানে উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং প্রাণিসম্পদ কর্মকর্তার বিষয়টি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্যকে জানানো হবে।

সহকারি কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে জানা যায় রজাকপুর এলাকায় অনুমোদনবিহীন সাদ গুড়া ও চালনি মিলে পশুখাদ্য উৎপাদন করছিলো। অভিযানের সময় তার সত্যতা পাওয়ায় যায়।

এসময় মিল মালিক ওমর ফারুক (তপন) পশুখাদ্য উৎপাদনের জন্য প্রমাণস্বরুপ কোন ধরনের লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ অপরাধে মিল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। আর যেসব মিল এবং মালিক রয়েছেন তারা এখান থেকে যথাযথ শিক্ষা নিবে এবং অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনা করবেন।

এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম সহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত মিল মালিক ওমর ফারুক (তপন) বলেন- শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে তিনটি মলি গত প্রায় ১৫-২০ বছর থেকে ব্যবসা করে আসছি। যেখানে প্রায় ২০ জন নারী-পুরুষ কাজ করেন। সরকারি দপ্তর থেকে লাইসেন্স নিতে হবে আমার জানা ছিলো না।

নওগাঁ গুড়া চালনি-মালিক মালিক সমিতির উপদেষ্টা মতিউর মতিন বলেন- আমরা যে এলাকায় ব্যবসা করি যা পৌরসভা বা ইউনিয়নের ট্রেড লাইসেন্স আছে। আর এভাবে আমরা গত ২৫-৩০ বছর থেকে ৩৬ জন ব্যবসায়ি ব্যবসা করে আসছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স নিতে হবে এমনটা জানা ছিলো না বা কোন দপ্তর আমাদের জানায়নি। আজ অভিযানের সময় প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন লাইসেন্স করতে হবে। এটা আগে কেন আমাদের জানানো হলো না। স্থানীয় সংসদ সদস্যের কাছে এ নিয়ে অভিযোগ করা সহ বিষয়টি দেখবেন বলে একপ্রকার হুশিয়ারি দেন তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • নওগাঁয় নতুন চিকিৎসকদের এনসিডি প্রশিক্ষণ

    নওগাঁ প্রতিনিধি : অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে নওগাঁ জেলায় নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নওগাঁয় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বের অবসান; সাড়ে ৪ ঘন্টা পর স্বাভাবিক

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের অবসান, অবশেষে জেলার অভ্যন্তরিন সকল রুটে প্রায় সাড়ে ৪ ঘন্টা বাস চলাচল স্বাভাবিক। রোববার দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। বাস শ্রমিকদের দাবি, প্রশাসন থেকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোয়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মহাদেবপুরে এমপির নির্দেশে সরানো হলো নিম্নমানের ইট

    নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তাঁর নির্দেশে ওই ইট সরিয়ে নেওয়া হয়েছে।জানা গেছে, উপজেলার হাতুর ইউনিয়নের সাগরইল গ্রামে প্রায় ১ হাজার ১০০ মিটার সড়ক এইচবিবি করণের একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় নিতপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নির্ধারিত ১…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • পোরশায় শিক্ষক সমিতি গঠন

    পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী নিহত

    নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে। নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • রাজশাহী নওগাঁ জেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

    রাজশাহী নওগাঁ নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন