রাজশাহী

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো রাসিক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো রাসিক

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের…

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী…

বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার রাজশাহীর একটি চাইনিজ হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির রাজশাহী শাখার সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা লিয়াকত আলী। অতিথি ছিলেন ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের…

দুর্গাপুরে লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা

দুর্গাপুরে লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা

দুর্গাপুরে পেঁয়াজ চাষ করে এবারে পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় আগাম পেঁয়াজ চাষ করেছিলেন এ অঞ্চলের চাষিরা। শুরুতে কিছুটা দাম পেলেও হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গত রবিবার…

রাজশাহী রেশম কারখানায় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শ্রমিক নেতারা। এছাড়াও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন তারা। গতকাল রোববার দুপুর ১টায় নগরীর সুলতানাবাদে অবস্থিত রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রেশম শ্রমিক দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জাতীয়তাবাদী রেশম শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তাসেন। তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে রেশম খাতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জিত হয়। এক সময় রেশম বোর্ডে মোট ৫৮৩ জন শ্রমিক কর্মরত ছিলেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিভিন্ন সময়ে ৫৮৩ জন শ্রমিকের মধ্যে ৩২৭ জনকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে মাত্র ২৫৬ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ছাঁটাই করা ৩২৭ জন শ্রমিককে কাজে পুনর্বহালের অনুমতি দিয়েছে। তবুও রেশম বোর্ড কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা প্রদান করছে না। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ৩১ মার্চের পর আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যা শ্রমিকদের জন্য আত্মঘাতী। । এতে অনেক অভিজ্ঞ শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। তাদের অনেকেই ২০ থেকে ৩০ বছর ধরে রেশম চাষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। ঠিকাদারের অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হলে তারা স্থায়ী শ্রমিকের তালিকা থেকে চিরতরে বাদ পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও ৫৮৩ জন শ্রমিককে রাজস্ব খাতভুক্ত করা এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ নিয়মিত বেতন প্রদানের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী রেশম শ্রমিক দলের সভাপতি শাহ আলম লুটু, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার, মীরগঞ্জ বীজাগারের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এ বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) নাছিমা খাতুনকে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বোর্ডের অর্থ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. এমএ মান্নানের মুঠোফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়।

রেশম কারখানায় আউটসোর্সিংপদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবি

রাজশাহী রেশম কারখানায় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শ্রমিক নেতারা। এছাড়াও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন তারা। গতকাল রোববার দুপুর ১টায় নগরীর সুলতানাবাদে অবস্থিত রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে…

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত…

পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সভাপতি মাওলানা কেরামত আলী-এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মাঈন উদ্দীন, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মাসুদুর রহমান রিংকু ও পরিচালক সাইফুল ইসলাম হিরোকসহ এগারদলীয় জোট ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এডকোকেট শফিকুল হক মিলনসহ উপস্থিত নেতৃবৃন্দ রোজা রাখার সুফল সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে ঐক্য ও সাম্যের মধ্যে দিয়ে বাংলাদেশ বিণিমার্নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাজশাহীকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সব শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নগরীতে পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী…

রাজশাহীতে জ্বালানি তেল বিক্রিতে মানা হচ্ছে না সরকারি নিয়ম

রাজশাহীতে জ্বালানি তেল বিক্রিতে মানা হচ্ছে না সরকারি নিয়ম

কথায় বলে হুজুকে বাঙ্গালী। গত দুদিন ধরে যানবাহনের জ¦ালানী সংকটের প্রচারণায় সেটি প্রমান হচ্ছে। প্রতিটি ফিলিং স্টেশনেই তেলের মজুদ রয়েছে স্বাভাবিক দিনের মতই। কিন্তু সামনে সংকট হবে এমন আশঙ্কায় অতিরিক্ত তেল নেয়ার কারণে সত্যি সত্যি সংকট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত তেল…

দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মামলা, রক্ষা পেল তিন ফসলি আবাদি জমি

দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মামলা, রক্ষা পেল তিন ফসলি আবাদি জমি

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন প্রতিরোধ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়ায় রক্ষা পেয়েছে তিন ফসলি আবাদি জমি। রোববার ১ মার্চ…